Duare Sarkar 2023 : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে দুয়ারে সরকার, নতুন কোন প্রকল্প থাকছে এবার ? দুয়ারের সরকারে কি কি প্রকল্পের সুবিধা পাবেন জানুন
Duare Sarkar 2023 : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে দুয়ারে সরকার, নতুন কোন প্রকল্প থাকছে এবার ? দুয়ারের সরকারে কি কি প্রকল্পের সুবিধা পাবেন জানুন : ফের রাজ্যে শুরু হতে চলেছে ( Duare Sarkar )দুয়ারে সরকার ক্যাম্প। আগামী ১ সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। এবারের দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে রাজ্য সরকারের নতুন দুটি প্রকল্পের সুবিধা। এক মাস ধরে দুয়ারে সরকার ক্যাম্প চলবে বলে জানানো হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, আগামী ১ সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার পর চলবে একমাস ব্যাপী। এর মধ্যে ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। এরপর দ্বিতীয় পর্যায়ে ১৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে। গত দুয়ারে সরকার ক্যাম্পে মোট ৩৩টি রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পের সুবিধা দেওয়া হত জন সাধারণকে। এবার আরও দুটি নতুন কর্মসূচি যুক্ত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে। মোট ৩৫ টি কর্মসূচি থাকছে এবারের শিবিরে। দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন… ১) খেলা হবে প্রক...