Railway New Vacancy 2023 : রেলে প্রচুর TTE নিয়োগ, জানুন বিস্তারিত আপডেট


১/৮: ট্রেনে আপনারা সকলেই উঠেছেন আর ট্রেনে চাপতে হলে টিকিট কাটতে হয়। তাই সবাই ঠিকঠাক মতো টিকিট কেটে ট্রেনে উঠেছে কিনা সেটাই চেক করেন TTE ( Travelling ticket examiner ) । এবার সেই টিকিট পরীক্ষক পদে বড় বিজ্ঞপ্তি জারি করতে চলেছে ভারতীয় রেল ( Indian Railway Job ) । সূত্রের খবর প্রায় সাত বছর পর বড় শূন্য পদে টিকিট পরীক্ষক নিয়োগ হবে এমনটাই জানিয়েছে ভারতীয় রেল।

২/৮ :  ফলে এই নিয়ে বড় একটা চাকরির সুযোগ আসতে চলেছে চাকরিপ্রার্থীদের কাছে সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা তুলে ধরব আপনাদের সামনে। সূত্রের খবর আগামী দেড় বছরের মধ্যে ভারতীয় রেল তিন লক্ষ নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে । ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই এই নিয়োগ হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ভারতীয় রেলে টিটির শূন্য পদ কত ?

৩/৮: ভারতীয় রেলের TTE চাকরিতে তেমন কোন বড় ঝামেলা নেই । শুধুমাত্র কোন স্টেশনে লোকাল ট্রেন এ বা এক্সপ্রেস ট্রেনে ঠিকঠাক সবাই টিকিট কেটে উঠছে কিনা সেটাই চেক করার TTE র কাজ আর যদি কোন ব্যক্তি টিকিট না কেটে ট্রেনে উঠলে নিয়ম অনুযায়ী TTE ফাইন করে থাকেন । 

৪/৮ : ভারতীয় রেলে দীর্ঘদিন ঠিকমতো নিয়োগ হয়নি এমত অবস্থায় দীর্ঘ সাত বছর পর প্রায় দেশজুড়ে ৭৭৮৪ জন টিকিট পরীক্ষক নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। যদিও নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর সময় এই সংখ্যাটা আরও কিছুটা বেড়ে যেতে পারে বলে সূত্রের খবর।

৫/৮ : তবে কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তাই এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত যায়নি । তবে রেল সূচনা খবর ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি রেলের অফিসিয়াল ওয়েবসাইট পেজে প্রকাশিত হবে । শুধুমাত্র আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন ।

👇 কোন যোগ্যতার প্রয়োজন হয়

৬/৮: টিটিই/টিসি হতে (How to become a TTE in Railway) গেলে অবশ্যই আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১২ পাশ করতেই হবে। যে কোনও বিষয়ে ক্লাস ১২ পাশ করতে হবে। এমনকি যে কোনও অনুমোদন রয়েছে এমন বোর্ড থেকে পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। তবে ৫০ শতাংশ নম্বর অঙ্কে পাওয়া বাধ্যতামূলক। তবে নুন্যতম ১৮ বছর থেকে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবে। সর্বোচ্চ ৩০ বছর করা যায় এই পদের জন্য আবেদন।

👇 কীভাবে TTE হওয়া যায়

৭/৮ : টিটিই পদে নিয়োগের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আরআরবি পরীক্ষা নেয়। পরীক্ষার জন্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের উপর রেজিস্ট্রেশন করতে হয়। লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। বোর্ডের পরীক্ষাতে (RailwayTTE Exam Pattern) ২০০ নম্বরের অঙ্ক থাকে। সাধারণ সচেতনতা, পাটিগণিত, প্রযুক্তিগত ক্ষমতা, যুক্তির ক্ষমতা এবং জেনারেল ইন্টিলিজেন্স থেকে 40-40 নম্বরের প্রশ্ন করা হয় ক্লাস ১২ এর স্তরেই এই ক্ষেত্রে থাকে বলে জানা যাচ্ছে।

👇 TTE চাকরির বেতন কত -

৮/৮ : টিটি হিসাবে (Railway TT Salary) যোগ্য প্রার্থীকে মোটা অঙ্কের বেতন দেওয়া হয়। TTE/TC 5,200-20,200 + 1800 গ্রেড পে স্কেলে প্রদান করা হয়। যার অধীনে, শুরুতে, মূল বেতন এবং সমস্ত ভাতা সহ প্রতি মাসে প্রায় ₹ 36000 বেতন দেওয়া হয় । 

✍️ বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন।  

✍️Wrote the News : Karandip Karmakar 

Tag : চাকরি, Railway new Vacancy 2023 , Railway tte qualification , railway tte recruitment 2022 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৩ বছর পর ফের ভারতে শুরু হচ্ছে জনগননা ! জানুন কবে থেকে আর কী কী তথ্য লাগবে ?

৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন শুরু দেখুন

পুরনো ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ডে আবেদন কিভাবে করবেন দেখুন